Friday, June 5, 2026
Home পুঁজিবাজার বিএসইসি ও পুঁজিবাজার অংশীজনদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএসইসি ও পুঁজিবাজার অংশীজনদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদুল আজহা ২০২৫ পরবর্তী প্রথম কর্মদিবস রবিবার (১৫ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাজধানীর মাল্টিপারপাস হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সকাল ১০টা ৩০ মিনিটে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনাররা অংশীজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, সিসিবিএল চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ উজ জামান, বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনসহ অনেকে।

দুপুর ১২টায় পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে পৃথক এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

এছাড়া, দুপুর ২টা ৩০ মিনিটে বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে তৃতীয় পর্বের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান, কমিশনারবৃন্দ ও সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেন।

এই আয়োজনটি পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মাঝে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও গভীর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments