Friday, April 17, 2026
Home অর্থ-বানিজ্য ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে

৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু করেছে নেপাল। ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি শুরু করেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের দৈনিক প্রতিবেদন বলছে, গতকাল রাত ১২টা থেকে এই বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩৮ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছে

২০২৩ সালের মাঝামাঝি নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের ভারত সফরে এই বিদ্যুৎ রফতানি সিদ্ধান্ত হয়। সেসময় দুই দেশ আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংযোগ জোরদার করার প্রতিশ্রুতি দেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে সরবরাহ করা হবে। নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে, এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট ০.০৬৪ ডলার বা ৬.৪ সেন্ট।

এ ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩ অক্টোবর কাঠমান্ডুতে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো-নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি (এনইএ), বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম (এনটিপিসি)।

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

দ্য প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ...

লাইসেন্স পেল রূপপুর, যেতে পারবে বিদ্যুৎ উৎপাদনে

অবশেষে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ...

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক...

Recent Comments