Tuesday, May 26, 2026
Home কর্পোরেট বিএমইউর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

বিএমইউর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। গত রোববার বিকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আজ সোমবার প্রথম কর্মদিবস শুরু করেন তিনি।

প্রথম কর্মদিবসে ডা. এফ এম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি প্রতিষ্ঠানের মানোন্নয়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। সকালে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সদ্য বিদায়ী অস্থায়ী উপাচার্যের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এরপর নতুন উপাচার্য হাসপাতালের বহির্বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

নতুন নিযুক্ত উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী তার বক্তব্যে দায়িত্ববোধ ও শৃঙ্খলার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত প্রত্যেককে নিজ নিজ কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে সবাই মিলে সততার সঙ্গে কাজ করলে আগামী ছয় মাসের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদী।

মেডিকেল অফিসারদের উদ্দেশে উপাচার্য বলেন, চিকিৎসকদের মূল মনোযোগের কেন্দ্রবিন্দু হবে তাদের রোগীরা। কর্মস্থলে বা ব্যক্তিগত জীবনে যত কষ্টই থাকুক না কেন, রোগীদের হাসিমুখে সেবা দিতে হবে। তিনি মনে করেন, চিকিৎসকদের ব্যবহারের ওপরই হাসপাতালের সুনাম নির্ভর করে।

বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে তিনি বিদ্যমান জনবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। এছাড়া প্রতি মাসে বিভাগের কাজের অগ্রগতি মূল্যায়ন করার নির্দেশও দেন তিনি।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ১৯৮২ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments