Tuesday, May 26, 2026
Home জাতীয় বাংলা একাডেমি পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশিত, তালিকা থেকে বাদ ৩ জন

বাংলা একাডেমি পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশিত, তালিকা থেকে বাদ ৩ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। আগের তালিকায় ১০ জনের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় তা কমিয়ে ৭ জনে আনা হয়েছে। বাংলা একাডেমির নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন  তালিকা অনুযায়ী, পুরস্কারপ্রাপ্তদের তালিকা থেকে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে। তারা হলেন—মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। তবে কেন তাদের নাম বাদ দেওয়া হলো, সে বিষয়ে বাংলা একাডেমি কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে ফেসবুক পোস্টে জানানো হয়, ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখকদের তালিকা চূড়ান্ত করা হয়। নতুন তালিকায় পুরস্কারপ্রাপ্তরা হলেন:

কবিতা: মাসুদ খাননা

টক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা

প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান

অনুবাদ: জি এইচ হাবীব

গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া

বিজ্ঞান: রেজাউর রহমান

ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

নীতিমালার উল্লেখ

বাংলা একাডেমির পোস্টে আরও জানানো হয় যে, সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়ের নবম ধারায় উল্লেখ রয়েছে, নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না। একইসঙ্গে, দশম ধারায় পরিষদকে সুপারিশকৃত কোনো নাম বাতিল করার ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনজনের নাম বাদ দেওয়ার ঘটনায় সাহিত্য অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, এটি বাংলা একাডেমির প্রশাসনিক সিদ্ধান্ত, অন্যদিকে অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা। প্রতিবছর বিভিন্ন শাখায় এই পুরস্কার প্রদান করা হয়। তবে এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা পরিবর্তন নিয়ে সাহিত্য মহলে কৌতূহল তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

Recent Comments