Friday, May 15, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল’ অনুষদের ডীন অধ্যাপক মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজা সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ।

এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাবে। এছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, মেলা চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৪ এপ্রিল শুক্রবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নানা জাতির বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত এক সাংস্কৃতিক ও সম্প্রীতি উৎসবে বক্তারা বলেছেন, বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য দেশের ঐক্য ও উন্নয়নের অন্যতম শক্তি। তারা মত দেন,...

হামের রোগীদের ৫-৮ শতাংশ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়, মৃত্যুঝুঁকি ৮০ শতাংশ

হামের রোগীদের ৫ থেকে ৮ শতাংশ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়, যাদের ৮০ শতাংশের রয়েছে মৃত্যুঝুঁকি। মৃত্যুর হার কমিয়ে আনতে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সুবিধা বাড়ানোর পাশাপাশি...

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত...

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গণতন্ত্র, মানবাধিকার ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে টেকসই উন্নয়ন ও...

Recent Comments