জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে প্রায় ১ বছর ধরে। এর মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে দেশটি।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশ এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এটি আগে ছিল ৮২৪ টাকা।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সেবা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে ওই বিদেশি দূতাবাসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।


