Tuesday, June 16, 2026
Home জাতীয় মঙ্গলবার সকালেই খুলছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

মঙ্গলবার সকালেই খুলছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হবে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বণিক।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৭ এমএসএল ছাড়িয়ে গেছে। পানি নিয়ন্ত্রণে প্রতিটি জলকপাট খুলে দেওয়ার ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে, যা পরবর্তীতে বঙ্গোপসাগরে গিয়ে মিশবে।

এর পাশাপাশি বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য চালু থাকা ৫টি ইউনিটের মাধ্যমে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে। সবমিলিয়ে মঙ্গলবার থেকে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ একলাফে বেড়ে যাবে।

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, “পানি বাড়ার কারণে শুরুতে সোমবার বিকালেই জলকপাট খুলে দেয়ার পরিকল্পনা ছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর সময় পরিবর্তন করে মঙ্গলবার সকাল ১০টায় জলকপাট খোলার সিদ্ধান্ত হয়।”

রোববার রাতেই এক জরুরি বিজ্ঞপ্তিতে বিদ্যুৎকেন্দ্র জানায়, হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। উজান ও ভাটির অঞ্চলে বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির পরিমাণ যদি আরও বেড়ে যায়, তবে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জলকপাটও খোলা হতে পারে বলে জানানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments