Monday, May 4, 2026
Home জাতীয় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর কড়াইল বস্তি এলাকায় উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন।

সকাল ১০টা ৪০ মিনিটে বনানী টিএন্ডটি মাঠে পৌছান প্রধানঅমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে কড়াইল ও এর আশপাশের এলাকায় ভোর থেকেই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড সুবিধাভোগী নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল হওয়ার আগেই শত শত নারী কড়াইল বস্তি সংলগ্ন উদ্বোধনী এলাকায় জড়ো হতে শুরু করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই ফ্যামিলি কার্ড হাতে পাওয়ার জন্য।

মঞ্চে শুরুতে ১৭ জন নারীকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে লেপটপের বাটন টিপে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মোট ১৪টি উপজেলার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি একযোগে চালু হয়েছে। চার মাসের এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবে।

আজ থেকে যেসব এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলো হচ্ছে— রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকা।

এছাড়া রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জেও এই পাইলট কর্মসূচি চালু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লাখ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলোতে এবারের বোরো মৌসুম ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাত জেলার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে লক্ষাধিক...

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১৭ জন কর্মকর্তাকে এই সিদ্ধান্তের আওতায়...

কার্যালয় স্থানান্তরে ডিএসইর সঙ্গে বিএপিএলসির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসির...

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

Recent Comments