চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি জমা দেওয়া সাপেক্ষে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে ফরম পূরণ করা যাবে। এটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
রবিবার (১ ফেব্রুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



