ফের নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম স্বপন ও তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। এর আগেও কয়েক দফা স্বপরিবারে তার হিসাব তলব ও জব্দ করা হয়।
গত বছরের মার্চে আমিনুল ইসলাম ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে মোট ৯৮ কোটি ৯৪ লাখ টাকা জমা ছিলো। এ ছাড়া আমিনুল ইসলামের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।


