Monday, April 20, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও বাউয়ার্ক লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও বাউয়ার্ক লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

বাউয়ার্ক লিমিটেড সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বাউয়ার্ক লিমিটেডের কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও, প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে স্বয়ংক্রিয় ও দ্রুত বেতন পরিশোধ সম্ভব হবে।

প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসইভিপি মো. আসিফ বিন ইদ্রিস এবং বাউয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে চেয়ারম্যান জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং চুক্তির মাধ্যমে কর্পোরেট ব্যাংকিং লেনদেন আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু...

মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগসহ...

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জেরে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক...

প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো: জাকির...

Recent Comments