Monday, June 15, 2026
Home জাতীয় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতিবাদী সভা অনুষ্ঠিত

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতিবাদী সভা অনুষ্ঠিত

উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা হ্রাস করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক যৌথ সভার আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় এই সভা আয়োজন করে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।  সভায় সভাপতিত্ব করেন বাসার সভাপতি ড. আনোয়ার উল্ল্যাহ। তিনি তাঁর বক্তব্যে প্রশাসন ক্যাডারের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরে বলেন, “পদোন্নতিতে এই ধরনের পরিবর্তন শুধু প্রশাসন ক্যাডারের জন্যই নয়, দেশের সার্বিক প্রশাসনিক কাঠামোর জন্যও ক্ষতিকর।”  প্রথম বক্তা হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, “উপসচিব পদে ৫০ শতাংশ হারে কোটা কমানো একটি ষড়যন্ত্র। এই সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং অযৌক্তিক। এটি রাষ্ট্রের কার্যক্রমকে দুর্বল করার অপচেষ্টা হতে পারে।”

সভায় আরও বক্তব্য রাখেন বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবিএম আব্দুস সাত্তার এবং বাসার মহাসচিব মাহবুবুর রহমান। তাঁরা বলেন, প্রশাসন ক্যাডারের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।  আলোচক হিসেবে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তাঁরা বলেন, প্রশাসন ক্যাডারের উন্নয়ন এবং স্বার্থরক্ষার জন্য কোটা সংস্কারের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এটি দেশের প্রশাসনিক কাঠামোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করবে।  প্রতিবাদ সভায় উপস্থিত প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তারা একমত হন যে, সরকার যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে, তবে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি নেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments