Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য বিদ্যুৎ ও গ্যাস বিলের উর্ধ্বগতি নিয়ে উদ্বেগ জানিয়েছে তারকা হোটেলগুলো

বিদ্যুৎ ও গ্যাস বিলের উর্ধ্বগতি নিয়ে উদ্বেগ জানিয়েছে তারকা হোটেলগুলো

দেশের তারকা হোটেলগুলো ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাঁরা জানিয়েছেন, এর প্রভাব শুধু হোটেল পরিচালনার খরচ বাড়াচ্ছে না, বরং উচ্চ মানের রেস্তোরাঁগুলোর মেনু প্রস্তুত এবং গরুর মাংস আমদানির মতো কার্যক্রমেও বাধা সৃষ্টি করছে।  সম্প্রতি বাংলাদেশ  ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) বছরশেষের সভায় এই সংকটের বিষয়ে আলোচনার পাশাপাশি খাতটিতে টেকসই উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিহার সভাপতি এইচ এম হাকিম আলী।

সভায় অংশ নেওয়া হোটেল প্রতিনিধিরা আতিথেয়তা শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে ব্যয় সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর জোর দেন। আন্তর্জাতিক অতিথিদের চাহিদা পূরণে মদ কেনার প্রক্রিয়া সহজ করার দাবিও তাঁরা সভায় উপস্থাপন করেন।  নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়। হোটেল প্রতিনিধিরা জানান, দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সভায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‌্যাডিসন ব্লু, লা মেরিডিয়ান ঢাকা, সি পার্ল বিচ রিসোর্টসহ শীর্ষস্থানীয় তারকা হোটেলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।  এছাড়া, ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. নাইমুল হক হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।  সভায় অংশগ্রহণকারীরা বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়ন্ত্রণ এবং নীতিমালা সহজ করার পাশাপাশি আতিথেয়তা খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments