প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায় দুটি নতুন প্রকল্প উদ্বোধন করবেন।
আজ বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন
দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


