Tuesday, July 7, 2026
Home জাতীয় প্রকল্প অগ্রগতি রিপোর্ট তৈরি করবে ডিএসসিসি

প্রকল্প অগ্রগতি রিপোর্ট তৈরি করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তাদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য কাজের অগ্রগতি প্রতিবেদন তৈরি করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায়, ডিএসসিসি-র বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে তারা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি প্রতিবেদন তৈরি করে তা যথাযথ দপ্তরে প্রেরণ করেন। শুক্রবার (৮ নভেম্বর) ডিএসসিসি সূত্রে এই তথ্য জানা যায়।

ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক, এর আগে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রমের সুষ্ঠতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক) (২) অনুসারে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি প্রতিবেদন প্রেরণ করা হবে।

প্রতিবেদনগুলো দুটি ফরম্যাটে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে: হার্ডকপি সাচিবিক দপ্তরে এবং সফটকপি ই-মেইলের মাধ্যমে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ডিএসসিসি-র বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির নিয়মিত পর্যালোচনা করা, যেটি কাজের গতি বাড়াতে এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করতে সহায়ক হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা উন্নয়ন এবং সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব...

মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর...

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের প্রতি প্রতি মাসের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও নিয়মিতভাবে নিজের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয়...

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি Infosys Finacle Innovation Awards 2026-এ ‘Maximizing Customer Engagement’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ব্যাংক...

Recent Comments