Wednesday, April 22, 2026
Home জাতীয় পেন বাংলাদেশের নেতৃত্বে ড. সামসাদ ও পারভীন

পেন বাংলাদেশের নেতৃত্বে ড. সামসাদ ও পারভীন

সাহিত্য, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে কাজ করে যাওয়া আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা—‘পেন বাংলাদেশ’-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সাহিত্যবিশ্লেষক ড. সামসাদ মোর্তুজা। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কবি ও নারী অধিকারকর্মী জাহানারা পারভীন।

বিগত কমিটিতে সভাপতি ছিলেন কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন। এবার তিনি নির্বাহী সদস্য হিসেবে আবারও দায়িত্বে রয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও কবি শামীম রেজা; যুগ্ম-সম্পাদক হামিম কামরুল হক ও মহসিন হাবীব; কোষাধ্যক্ষ লাভলী তালুকদার; প্রচার সম্পাদক শরাফত হোসেন এবং অফিস সম্পাদক জাহিদ সোহাগ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিরা পারভীন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস এবং ওয়াসীম পলাশ।

পেন বাংলাদেশের শেকড় বহু গভীরে প্রোথিত। দেশভাগ পরবর্তী সময়ে ১৯৪৮ সালে পাকিস্তান পেন নামে যাত্রা শুরু করে সংগঠনটি, যার সভাপতি ছিলেন বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এর নামকরণ হয় ‘পেন বাংলাদেশ’।

নতুন কমিটি সাহিত্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে আরো সক্রিয় ভূমিকা রাখবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে...

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার...

Recent Comments