ঢাকার কোনাপাড়ায় পূবালী ব্যাংক পিএলসির ৫১০তম শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী শাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপকসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমডি ও সিইও বলেন, ‘পূবালী ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম আধুনিক ব্যাংকিং সেবা দিতে গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।’


