Friday, June 26, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে আইন লঙ্ঘন, দায়ে ৩২ জন ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে

পুঁজিবাজারে আইন লঙ্ঘন, দায়ে ৩২ জন ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে

দেশের পুঁজিবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় গত আগস্ট মাসে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মধ্যে ২২ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে চিঠি ইস্যু করে সতর্ক করা হয়।

সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হলো-ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তিনটি ব্রোকারেজ হাউজ যথাক্রমে কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড।

যেসব ব্যক্তিকে সতর্ক করা হয়েছে-ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ৮ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিবকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালনের বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ ৪ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সতর্ক করা হয়।

এর বাইরে, কনমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্ট ইন চার্জ এবং ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান ও ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখা কমিশনের অন্যতম দায়িত্ব। তাই সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান পরিপালনে ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর চীন সফরের সমাপ্তি দিনে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং...

Recent Comments