Saturday, June 6, 2026
Home অর্থ-বানিজ্য পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন ড. ইউনূস

পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন ড. ইউনূস

শেখ হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা।

পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান। তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে যে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার। সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন।’

প্রেস সচিব জানান, বাংলাদেশের ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা রয়েছে। যদিও ব্যবসায়ীরা এ বিষয় পেছানোর কথা বলছেন। প্রধান উপদেষ্টা সেটি বিবেচনায় রেখে ডব্লিউটির মহাপরিচালককে বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে, সে জন্য ডাব্লিউটিওর কার্যকর উদ্যোগ জরুরি। তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্থোনি আলবানিজের। এ সময় ড. ইউনূস প্রতিশ্রুতি দেন আগামী ফেব্রুয়ারির শুরুতে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বাংলাদেশে।

এছাড়া নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা এবং প্যারিসের মেয়রের সাথেও সাক্ষাত হয়  ড. ইউনুসের। বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, ইতালি প্রধানমন্ত্রী, কসোভার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

রাজধানীর তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত...

Recent Comments