রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ওয়াছিম জাব্বার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৩৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে ছিল ২৪ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে ছিল ২৩ টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮০ টাকা ৩৮ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পদ্মা অয়েল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে ছিল ২৭ টাকা ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সায়।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৬০১ কোটি ৭৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০। এর ২ দশমিক শূন্য ৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ৫০ দশমিক ৩৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৪৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার রয়েছে।


