Saturday, July 18, 2026
Home কর্পোরেট নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র সমাপনী, সনদপত্র বিতরণ ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের মাইজদি কোর্ট শাখার প্রধান মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ এবং চৌমুহনী শাখার প্রধান মো. হারুনুর রশিদ।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই অ্যান্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ, ইসলামী ব্যাংকের মার্চেন্ট কিউআর প্রদান এবং তিনজন উদ্যোক্তার মধ্যে তাৎক্ষণিক বিনিয়োগ বিতরণ করা হয়।

উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তা মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

Recent Comments