Friday, June 5, 2026
Home কর্পোরেট নারায়ণগঞ্জে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য তিনদিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৩৫ জন নারী উদ্যোক্তা। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উদ্যোক্তাদের নিবিড় প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করা হয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, বাজারে প্রবেশ এবং দেশের অন্যান্য নারীদের উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জাগানো। গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ব্র্যাক ব্যাংকের সিগনেচার কর্মসূচি ‘আমরাই তারা’ এর অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নারীদের জন্য সহজলভ্য অর্থায়ন, পরামর্শ ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের টিম অংশগ্রহণকারীদের ই-কমার্স, এফ-কমার্স এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার ও ব্যবসায়িক সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, ব্র্যাক ব্যাংকের স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সের প্রধান আলমগীর হোসেন এবং উইমেন অন্ট্রাপ্রেনর সেলের প্রধান খাদিজা মরিয়ম। তারা নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments