Tuesday, June 16, 2026
Home বিনোদন যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে বৈশাখী আয়োজনে শিশুদের রঙিন নূতা ও উদ্ভাবনের...

যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে বৈশাখী আয়োজনে শিশুদের রঙিন নূতা ও উদ্ভাবনের প্রদর্শনী

পহেলা বৈশাখ ১৪০২ উপলক্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ফিউচার ওয়ার্ল্ড-এ ঢাকা ‘ঢাকা ড্যান্স এন্ড আর্ট সেন্টার’ এর শিক্ষার্থীদের বিশেষ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়।

এই আয়োজনে শিশুদের জন্য ছিল বৈচিত্র্যময় বৈজ্ঞানিক উদ্ভাবন প্রদর্শনী, পাপেট শো ও পাপেট পরিচালনার প্রশিক্ষণ সেশন, ফেইস পেইন্টিং সহ নানা সৃজনশীল ও মননশীল কার্যক্রম। শিশুদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের যমুনা ফিউচার পার্ক-এর পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।

ফিউচার ওয়ার্ল্ড, লেভেল ৫-এ আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু শিশুদের আনন্দ দেয়নি, বরং নতুন সম্ভাবনার বার্তা নিয়েও এসেছে। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজনে ছিল বাড়তি আবহ।

যমুনা ফিউচার পার্ক নিয়মিতভাবে এমন নান্দনিক ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ আর ঐতিহ্যের মিলনমেলায় নতুন সম্ভাবনাকে সামনে রেখে সকলেই উজ্জাপন করে বাঙালি ঐতিহ্যের এই দিনটিকে!

যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের বৃহত্তম শপিং ও বিনোদন কেন্দ্রগুলোর একটি, যা সব বয়সের মানুষের জন্য বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments