Tuesday, June 16, 2026
Home বিনোদন সিনেমাকে বিদায় জানালেন অনন্ত-বর্ষা

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত-বর্ষা

অভিনয়ের পাশাপাশি অনন্ত জলিলের আরও একটি বড় পরিচয় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। কিন্তু বর্তমানে তার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। ফ্যাক্টরিতে কর্মীসংখ্যা কমে তিন ভাগের এক ভাগে এসে ঠেকেছে। তাই এবার সিনেমা ছেড়ে ব্যবসায় সব মনোযোগ দিতে চান ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত এ অভিনেতা ও প্রযোজক।

এ কারণে সিনেমায় আপাতত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। সম্প্রতি অনন্ত জলিল নিজেই এই ঘোষণা দেন। সেক্ষেত্রে এই জুটিকে নিয়ে নির্মিতব্য ছবিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

অনন্ত বলেন, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না। যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।’

দেড় যুগ আগে বড় পর্দায় অভিষেক করেন অনন্ত জলিল। এরপর থেকে প্রতিটি ছবিতেই তার স্ত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি।  অনন্ত বলেন, ‘যখন সিনেমা করব, আবার একসঙ্গে করব। না করলে দুজনের কেউ করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

বর্তমানে এ জুটির দুটি সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। ছবিগুলোর ভবিষ্যত সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘যদি কখনো ভালো সময় আসে করব, নইলে না।’ উল্লেখ্য, অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমার শুটিং এখনো শেষ হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments