Tuesday, June 9, 2026
Home অর্থ-বানিজ্য নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা

নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি মনে করে, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের কাঙ্খিত প্রতিনিধি নির্বাচন করেছে। যারা আগামীতে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক পারস্পরিক শুল্কারোপ এবং আভ্যন্তরীণ নানামুখী সংকটের কারণে আমাদের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থানীয় বিনিয়োগসহ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রাপ্তিতে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি, সেই সঙ্গে রপ্তানিমুখী খাতের অবস্থাও তেমন আশাব্যঞ্জক নয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এসএমই খাত, যার ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ যেমন কমেছে, সেই সঙ্গে হোঁচট খেয়েছে সামগ্রিক উৎপাদন ইকোসিস্টেম। এ অবস্থায় উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ঢাকা চেম্বার বলছে, সাম্প্রতিক সময়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতিরঅনাকাঙ্ক্ষিত নাজুক অবনতি স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের শিল্প-কারখানা পরিচালনাকে নিরুৎসাহিত করছে। বন্দরসমূহের কার্যক্রম ও ব্যবস্থাপনার সমন্বয়হীনতা, এনবিআর সংস্কারের কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা, শিল্পখাতের প্রয়োজনীয় জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, সুদের উচ্চহার, সংকোচনমুখী মুদ্রানীতি, উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির দীর্ঘসূত্রিতা এবং সর্বোপরি প্রয়োজনীয় নীতিসহায়তার অভাব দেশের বেসরকারি খাতে অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লেনদেনের শীর্ষ স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। বাজার...

বার্জার পেইন্টসের ভোট মিটিংয়ের তারিখ প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত রং ও কেমিক্যাল খাতের শীর্ষ কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

অর্থ পাচারের অভিযোগে কোনো সত্যতা নেই: প্রতিমন্ত্রী শরীফুল

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার বিরুদ্ধে প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ সংক্রান্ত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।...

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগ...

Recent Comments