Friday, July 10, 2026
Home জাতীয় নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট।

যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

নৌ-পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনে দুই নদীবন্দরের সীমানা নির্ধারণ করে দিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অভ্যন্তরীণ নদীবন্দর আছে ৫৪টি। এর বাইরে দেশে ছোটোবড়ো অনেকগুলো নৌযান ঘাট আছে, যেসব স্থানে পণ্য এবং যাত্রী ওঠানামা করা হয়।

দেশে সবশেষ নদীবন্দর হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালীর হাতিয়ার নদীবন্দরটি। বগুড়ার নতুন দুই নদীবন্দর নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়াল ৫৬টি।

নদীবন্দরের তালিকায় যুক্ত হওয়া সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের খুদ্দ বলাইল মৌজার দিঘাপাড়া ঘাট সংলগ্ন এলাকা পর্যন্ত। এটি যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া মৌজার জামথল ঘাট পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণ সীমানায় সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজায় মথুরাপাড়া ঘাট এবং যমুনা নদীর পূর্ব পাড়ে এই ইউনিয়নের নারাপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত বিস্তৃত।

আর ভূ-ভাগের সীমানা হবে বন্দর সীমানার আওতায় নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরা কটালের (জোয়ার) সময় বন্দর এলাকায় সর্বোচ্চ পানি সমতল হতে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত বিস্তৃত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারিয়াকান্দি নদী বন্দর এলাকায় গেজেটভুক্ত সীমানার মধ্যে বিদ্যমান খাল এবং ঘাটসমূহ যেমন-দিঘাপাড়া ঘাট, কালিতলা ঘাট, মথুরাপাড়া ঘাট (দেবডাঙ্গা) ঘাট, জামথল ঘাট, শোনপচা ঘাট ইত্যাদি আওতাভুক্ত থাকবে।

সেই সঙ্গে নৌপথের উন্নয়ন, জেটি বা অবকাঠামো নির্মাণ ইত্যাদি যাত্রী সুবিধাদি প্রদানের সুবিধার্থে বন্দর সীমানার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তার কর্তৃত্ব বাতিল বলে গণ্য হবে।

ধুনট নদীবন্দরের উত্তর সীমানা হবে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজায় মথুরাপাড়া ঘাটের (দেবডাঙ্গা) দক্ষিণ সীমানা পর্যন্ত।

এটি যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের নারাপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত বিস্তৃত হবে।

এই নদীবন্দরের দক্ষিণ সীমানা হবে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঢেকুরিয়া মৌজায় ঢেকুরিয়া হাটসংলগ্ন এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

বাজারে যাওয়ার আগে দেখে নিন চাল-ডাল, তেল ও মুরগির সর্বশেষ দাম

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বর্তমানে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। চাল ও আটার দামে কিছুটা স্বস্তি এলেও সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, শসা, চিনি ও...

Recent Comments