Friday, July 10, 2026
Home জাতীয় মিডিয়া সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মিসরের নতুন প্রস্তাব

মিডিয়া সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মিসরের নতুন প্রস্তাব

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ প্রস্তাব উত্থাপন করেন। বৈঠকে দুই দেশের গণমাধ্যম, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের গণমাধ্যম উন্নয়ন, তথ্যপ্রবাহের আধুনিকীকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, ডিজিটাল যুগে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় বাংলাদেশ ও মিসরের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই এবং গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নেও দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান।

মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গণমাধ্যম একটি কার্যকর মাধ্যম হতে পারে। তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি যৌথ মিডিয়া ফোরাম গঠনের মাধ্যমে সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান এবং বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments