Saturday, July 18, 2026
Home কর্পোরেট দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৪ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও-এর পক্ষে হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এসবিএসি ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং মো. ফিরোজ চৌধুরী উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে চিকিৎসা প্যাকেজে বিশেষ ছাড় এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতামূলক সেবা পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ও বিদেশে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী রোগীদের চিকিৎসাযাত্রার প্রতিটি ধাপ আরও সহজ, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলা হবে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও সমন্বিত সেবা পাওয়ার ফলে রোগী ও তাদের পরিবার আরও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই চুক্তি এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা সংযোজন করবে। একই সঙ্গে প্রয়োজনের সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নির্ভরযোগ্য চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

এই চুক্তির মাধ্যমে চিকিৎসা ইন্টারন্যাশনাল বিশ্বস্ত হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে রোগীদের সংযুক্ত করার অঙ্গীকার আরও জোরদার করেছে। দেশে ও বিদেশে মানসম্মত চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

Recent Comments