Saturday, July 18, 2026
Home পুঁজিবাজার দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির মাধ্যমে শীর্ষ অবস্থান দখল করেছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯৮ শতাংশ বা ৫ টাকা ৩ পয়সা বেড়েছে। ফলে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, যার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া তৃতীয় অবস্থানে থাকা এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ।

দর বৃদ্ধিতে এগিয়ে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, এশিয়া ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং সিভিও পেট্রোকেমিক্যালস। এসব প্রতিষ্ঠানের শেয়ারেও দিনজুড়ে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments