Monday, May 11, 2026
Home জাতীয় থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি ব্যাংককে পৌঁছান।

এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সফরে বিমসটেক অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রসার নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বঙ্গোপসাগর উপকূলবর্তী সাতটি দেশের জোট বিমসটেকের এবারের সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্মেলনে বাংলাদেশসহ অন্যান্য সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, পরিবহন ও সমুদ্র নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

ইতোমধ্যে মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিয়েছেন। আলোচনার অংশ হিসেবে বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা স্বাক্ষর করেছেন।

সম্মেলনের আলোচনার অংশ হিসেবে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. মুহাম্মদ ইউনূস। নেতৃত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিমসটেক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যাশা করছে।

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments