Wednesday, April 29, 2026
Home জাতীয় ট্রেনে অগ্নিকাণ্ডে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল

ট্রেনে অগ্নিকাণ্ডে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। স্টেশন সূত্রে জানা যায়, ধলা স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি আগুনে রূপ নেয় এবং পুরো ইঞ্জিন জ্বলতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার পর যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। একাধিক যাত্রী চিৎকার করে পানি চাইতে থাকেন এবং সাহায্যের আবেদন করেন। ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, “ঘটনার পর পরই সাতখামাইর এলাকায় রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে জয়দেবপুর জংশন থেকে অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, “ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, “আগুন নেভানোর পর বোঝা যাবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না।”

ট্রেনটিতে আগুন লাগার পরপরই ঢাকা থেকে ময়মনসিংহগামী সব ট্রেনের যাত্রা স্থগিত করা হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। অনেকেই বিকল্প পরিবহন ব্যবহারের চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। রেলওয়ের প্রকৌশল বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments