Sunday, July 19, 2026
Home জাতীয় রাজনীতি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন ওয়েব অ্যাপ চালু করলো বিএনপি

তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন ওয়েব অ্যাপ চালু করলো বিএনপি

জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চালু করেছে নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’। এই প্ল্যাটফর্মে দলের নীতি ও পরিকল্পনা নিয়ে যেকেউ মতামত প্রদান করতে পারবেন।

বাংলাদেশের রাজনীতিতে এটি প্রথমবারের মতো ইন্টার‍্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম। অ্যাপটি সোয়াইপ-ভিত্তিক, সহজ ও পরিচিত ইন্টারফেসে ব্যবহারকারীরা প্রতিটি স্ক্রিনে বিএনপির নীতি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দেখে নিজের মতামত প্রকাশ করতে পারবেন। এছাড়া একটি ‘Opinion’ অপশন রয়েছে, যেখানে ব্যবহারকারীরা লিখিতভাবে পরামর্শও দিতে পারবেন।

বিএনপি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ মানুষকে পলিসি প্রণয়নের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা, যাতে দলের ভবিষ্যৎ পরিকল্পনা আরও গণমুখী, বাস্তবসম্মত ও কার্যকর হয়। অ্যাপের শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কনটেন্ট রাখা হয়েছে, যা পলিসি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড

সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে প্রবাসীদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা দেশে...

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮...

পাঁচ মাসে গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার সরকারের

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে...

অযোগ্য যানবাহন সড়ক থেকে সরাতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  একইসঙ্গে রাজধানীতে...

Recent Comments