Monday, May 11, 2026
Home জাতীয় ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে ২০২৫ সালের প্রথম হজ ফ্লাইট। এতে ছিলেন ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। এ বছর হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া এবং ফ্লাইনাস।

আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইটটি যাত্রা করে। প্রথম দিনেই মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট-২০২৫ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments