Thursday, July 9, 2026
Home জাতীয় পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানে কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উত্তরা শাখায় বুধবার (৮ জুলাই) এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর...

মিডিয়া সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মিসরের নতুন প্রস্তাব

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি...

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নিরাপদ আবাসনে গুরুত্ব দিচ্ছে সরকার

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত এবং সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকাকে মুক্ত করা জরুরি: প্রধানমন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে...

Recent Comments