রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছে এবং তাদের মধ্যে ৫ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বরখাস্ত সদস্য বলে জানিয়েছে র্যাব।
আজ রোববার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যৌথবাহিনীর সদস্য পরিচয়ে ওই ফ্ল্যাটে ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
র্যাব জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, নগদ ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য।’ ডাকাতির ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।


