Saturday, July 4, 2026
Home অর্থ-বানিজ্য ১১ দিনে বেনাপোল দিয়ে ইলিশ রপ্তানি ৫ লাখ ৩২ হাজার কেজি

১১ দিনে বেনাপোল দিয়ে ইলিশ রপ্তানি ৫ লাখ ৩২ হাজার কেজি

প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির শেষ দিনে গতকাল শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে দুই হাজার ৪২০ টন বা ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।

তবে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বেনাপোল দিয়ে পাঁচ লাখ ৩২ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে সর্বমোট ২০ রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮ ট্রাকে ভারতে ইলিশ রপ্তানি করে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ ডলারে। বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার ১৮০। মোট ডলার এসেছে ৫৩ লাখ ২০ হাজার। বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার।

গতকাল বেনাপোল মাছ বাজারে এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার ৩০০ টাকায়। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকায়। একই ওজনের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।

কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে দেশের বাজারের সঙ্গে সমন্বয় হতে পারতো বলে মনে করি।’

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১১ দিনে রপ্তানি হয়েছে পাঁচ লাখ ৩২ হাজার কেজি ইলিশ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ জুলাই শহীদদের স্মরণে সভায় থাকবেন প্রধানমন্ত্রী

আজ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন...

সাবসিডিয়ারির বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদের সভায় সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত...

আইএফআইএলে আমানত হবে দ্বিগুণ ও তিন গুণ

শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইএল) গ্রাহকদের জন্য ‘মুদারাবা দ্বিগুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা তিন গুণ ডিপোজিট স্কিম’ চালু করেছে। নির্ধারিত মেয়াদ...

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয়...

Recent Comments