Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য ডিসেম্বরে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স সংগ্রহ

ডিসেম্বরে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স সংগ্রহ

সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস গড়েছে। প্রবাসীদের পাঠানো ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) প্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।  কেন্দ্রীয় ব্যাংকের বুধবার (১ জানুয়ারি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সদ্যবিদায়ী ডিসেম্বরে প্রতিদিন গড়ে ৮ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। যা ২০২৩ সালের ডিসেম্বরে আসা রেমিট্যান্সের তুলনায় ৬৪ কোটি ডলার বেশি। এর আগে ২০২৩ সালের জুন মাসে প্রতিদিন গড়ে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যেখানে পুরো মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৫৪ কোটি ২০ লাখ ডলার।

২০২০ সালের জুলাই মাসে রেকর্ড করা আগের সর্বোচ্চ একক মাসের রেমিট্যান্স ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। সেই সময় প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।  চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৮০০ কোটি ডলার।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৯২ কোটি ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড করা হয়েছিল ২০২০-২১ অর্থবছরে, পরিমাণ ২ হাজার ৪৭৭ কোটি ডলার।  ২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ২৪০ কোটি ডলার এবং নভেম্বরে ২২০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এই রেকর্ড গড়া রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, প্রবাসীদের এই অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments