Sunday, May 31, 2026
Home জাতীয় রাজনীতি নির্বাচনই বর্তমান সংকট নিরসনের পথ: ফখরুল

নির্বাচনই বর্তমান সংকট নিরসনের পথ: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  তিনি বলেন, “দেশের বর্তমান সংকট এত গভীর যে এটি নির্বাচন ছাড়া সমাধান সম্ভব নয়। অতি দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। এর মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে এবং সংকটের সমাধান হবে।”

মির্জা ফখরুল উল্লেখ করেন, “নির্বাচনের আগে ন্যূনতম যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো সম্পন্ন করা জরুরি। সরকারকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের জনগণ চায় পরিবর্তন, এবং এই পরিবর্তন আনতে নির্বাচনই হচ্ছে মূল মাধ্যম।”  তিনি আরও বলেন, “বাংলাদেশে চক্রান্তের রাজনীতি দীর্ঘদিন ধরেই চলছে। বিএনপিকে ভাঙার চেষ্টা বারবার হয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ, বিএনপির রাজনীতি জনগণের রাজনীতি। যারা মনে করেন বিএনপি সংস্কারের বিপক্ষে, তারা ভুল করছেন। আমরা অতীতে ৩১ দফা কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে গিয়েছি। আমাদের লক্ষ্য সবসময়ই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা।”

 

বিএনপির মহাসচিব আরও বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাকশালের পরিবর্তে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এনেছিলেন। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে এমন কোনো সংস্কার মেনে নেওয়া হবে না, যা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে।”  সভায় অন্যান্য নেতারাও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নির্বাচন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয় এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বক্তব্যের শেষে মির্জা ফখরুল বলেন, “সংকট যতই গভীর হোক, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই সমাধান সম্ভব। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments