Tuesday, May 19, 2026
Home জাতীয় জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার (২ আগস্ট) সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অস্ত্রোপচার শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সার্জারি শেষ হয়।

জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম সার্জারির খবর নিশ্চিত করেছেন। চিকিৎসক দলের সদস্য ডা. খলিদুজ্জামান জানিয়েছেন, সার্জারি সফল হয়েছে এবং শফিকুর রহমান বর্তমানে পোস্ট-অপারেটিভ পর্যবেক্ষণে রয়েছেন। তিনি স্থিতিশীল আছেন এবং নিবিড় পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তৃতাকালে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপরও তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। পরে অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে বাইপাস সার্জারি করা হয়। দলের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments