Sunday, July 26, 2026
Home জাতীয় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। তার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয় ঢাকা জেলা পুলিশ।
এর আগে রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরাও ভেতরে ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকারী দল স্মৃতিসৌধ প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দলের সদস্যরাও সেখানে অবস্থান নেন। পরিচ্ছন্নতাকর্মীরাও প্রধান ফটক ও অভ্যন্তরীণ প্রাঙ্গণ পরিষ্কারের কাজ শেষ করেন। সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। সফর উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

 

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাভারজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

তিনি জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে না। তবে ধীরগতির বা অবৈধ যানবাহন চলাচল ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করবে: বিএসইসি চেয়ারম্যান

প্রস্তাবিত ‘বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই সুশাসনের প্রয়োগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ...

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফের চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে ২০২৬-২৭...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।...

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মেয়াদে দেশে এক কোটি টাকা বা তার বেশি আমানত থাকা ব্যক্তি শ্রেণির ব্যাংক হিসাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ...

Recent Comments