Friday, June 12, 2026
Home জাতীয় চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল

চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল

চীনে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছে।

১৫ সদস্যের প্রতিনিধি দলটি গতকাল বেলা ২টায় চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রতিনিধি দলটি চীন সফর করছে। ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ চলবে ৮ জুন পর্যন্ত।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ উপলক্ষে গতকাল ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার হয়েছে। এ প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

প্রতিনিধি দলে রয়েছেন এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারি; আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ও মো. মাহবুবুর রহমান। এছাড়া রয়েছেন প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন, অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জুলিয়া মঈন, জেসমিন আক্তার ও মোহাম্মদ জাব্বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments