Saturday, May 2, 2026
Home অর্থ-বানিজ্য চীনকে পেছনে ফেলে আমেরিকায় পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে

চীনকে পেছনে ফেলে আমেরিকায় পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন শীর্ষে থাকা চীনকে পেছনে ফেলে এখন নতুন অবস্থান তৈরি করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম।

Office of Textiles and Apparel (অটেক্সা)-এর সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, আর তৃতীয় স্থানে নেমে গেছে চীন।

এই সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

অন্যদিকে, ভিয়েতনাম ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে, যেখানে তাদের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৮ শতাংশ।

সবচেয়ে বড় পতন হয়েছে চীনের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে দেশটির রপ্তানি কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৫৭ দশমিক ৬৫ শতাংশ কম।

এদিকে, সামগ্রিকভাবে বিশ্ববাজার থেকেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে। চলতি বছরের প্রথম দুই মাসে দেশটি মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়

ঢাকার আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে এবার একতরফা জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

Recent Comments