Saturday, May 16, 2026
Home জাতীয় কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে পরিণত করতে সরকার প্রযুক্তিনির্ভর চাষাবাদ, উন্নত বীজ সরবরাহ এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে।

সংসদ অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ৭ দফা পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আরও জানান, কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি প্রদান, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষি গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিয়ে নতুন নতুন জাতের ফসল উদ্ভাবনেও জোর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহনশীল ফসল উৎপাদন এবং কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে করে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে উৎপাদন অব্যাহত রাখতে পারছেন।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের এসব উদ্যোগের ফলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে জেলার উদ্দেশে রওনা হন তিনি। সফরকে...

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে...

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটতে আজ শনিবার (১৬ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর...

Recent Comments