Tuesday, June 9, 2026
Home আন্তর্জাতিক কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৩৮ জন কর্মী চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা সেবা পেয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মঈন উদ্দিন সরকার সুমন

 
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় দূতাবাসের এই মহতী উদ্যোগকে সফল করতে এগিয়ে আসা বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
রাষ্ট্রদূত আরও বলেন, কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য এ ধরনের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
 
এই বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে মোট ৭৩৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে কুয়েতের ওয়াফ্রা এলাকায় বসবাসরত ১৩২ জন কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হয় এবং তাদের যাতায়াতের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরিবহন সুবিধাও নিশ্চিত করা হয়। এছাড়া কুয়েতের অন্যান্য এলাকায় বসবাসরত ৬০৬ জন কর্মীকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে চিকিৎসাসেবা দেয়া হয়।
 
প্রবাসী বাংলাদেশী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সেবা গ্রহণের মধ্যদিয়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এই বিশেষ ক্যাম্প সফলভাবে সমাপ্ত হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments