রমজান মাসজুড়ে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে শেফস্ টেবিলের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
চুক্তির আওতায় ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা রমজান মাসে শেফস্ টেবিলের সব শাখায় ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। শেফস্ টেবিলের জিএম (সেলস্ অ্যান্ড অপারেশনস) কাজী সাইফুল ইসলাম এবং ব্যাংক এশিয়ার হেড অব কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংক এশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এ অংশীদারত্ব গ্রাহকদের জন্য রমজান মাসে প্রিমিয়াম অফারসহ ধারাবাহিক উন্নত সেবা প্রদানে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।


