Monday, May 25, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এআইবিটিআইয়ের প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফরহাদ উল আলম। ব্যাংকের ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান ব্যাংক খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ ও আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘যে দক্ষতা ও মনোভাব আপনারা এখন গ্রহণ করছেন, তা ভবিষ্যতে ব্যাংক খাতের উন্নতির সঙ্গে আপনাদের নিজস্ব পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments