Saturday, May 16, 2026
Home পুঁজিবাজার এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করেছে আদালত

এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করেছে আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ার অবরুদ্ধ করেছে আদালত। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৫,১০৯ কোটি টাকা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের তদন্তে উঠে এসেছে, সাইফুল আলম ও তার পরিবার সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগের মুখে রয়েছেন। অনুসন্ধানে তাদের মালিকানাধীন এসব শেয়ার হস্তান্তরের চেষ্টার তথ্য পাওয়া যায়। ফলে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শেয়ার ও সেখান থেকে উদ্ভূত মুনাফা অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে, ৩০ জানুয়ারি আদালত এস আলম পরিবারের ১৭৫ বিঘা জমি (মূল্য ৩৬৮ কোটি টাকা) ও ১৪ জানুয়ারি ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন। এছাড়া ৮৭টি ব্যাংক হিসাবে থাকা ২৫.৭৭ কোটি টাকা ফ্রিজ করা হয়।

এসব পদক্ষেপের আগে গত ৭ অক্টোবর সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments