নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এয়ারলাইন্সগুলোকে বিল বকেয়ার প্রথম ৩০ দিনের মধ্যে কোনো অতিরিক্ত মাশুল দিতে হবে না। তবে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে বিল পরিশোধ না হলে ১ শতাংশ, ৬১ থেকে ১২০ দিনের মধ্যে ১.২৫ শতাংশ এবং ১২০ দিন পার হলে পরবর্তী প্রতিটি ১২০ দিন বা তার অংশের জন্য ৬ শতাংশ সারচার্জ আরোপ করা হবে। ফলে আগে যেখানে প্রতি মাসে ৬ শতাংশ হারে বছরে ৭২ শতাংশ পর্যন্ত উচ্চ মাশুল গুনতে হতো, সেখানে এখন সর্বোচ্চ বার্ষিক হার দাঁড়িয়েছে মাত্র ১৪.২৫ শতাংশে।