Wednesday, June 24, 2026
Home কর্পোরেট এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ যথাযথ মর্যাদা পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব বান্ধব বিশ্ব গড়ে তুলি” উদযাপন করেছে।

এ উপলক্ষে সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে পুষ্টি প্যাক বিতরণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন মেয়েদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য চাহিদা পূরণ এবং তাদের মর্যাদা রক্ষায় নিজেদের ধারাবাহিক অঙ্গীকার বজায় রেখেছে। এমটিবি ফাউন্ডেশন বিশ্বাস করে, সচেতনতা বৃদ্ধি, ঋতুস্রাব সংক্রান্ত পণ্যের সহজলভ্যতা, ঋতুস্রাব-বান্ধব স্যানিটেশন ব্যবস্থা এবং মৌলিক পুষ্টি সহায়তা নিশ্চিত করা গেলে মেয়েরা ঋতুস্রাবকালীন সময়ে স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে পারবে এবং স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে। এই উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩, ৪ এবং ১০ অর্জনে এমটিবি ফাউন্ডেশনের লক্ষ্যকে প্রতিফলিত করে।

অনুষ্ঠানে আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মালিহা আহসানের হাতে পুষ্টি সামগ্রী তুলে দেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী। এ সময় আবিন্তা কবির ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারখুন্দা আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments