Wednesday, April 22, 2026
Home আন্তর্জাতিক এবি ব্যাংকের সঙ্গে রামাদা কক্সবাজারের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংকের সঙ্গে রামাদা কক্সবাজারের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক পিএলসি ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকটির গ্রাহকরা হোটেল সেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবি ব্যাংক বিষয়টি নিশ্চিত করে।

চুক্তি অনুযায়ী, এবি ব্যাংকের কার্ডধারীরা রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারে অবস্থানকালে পর্যটন মৌসুমে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অফ-সিজনে ৬০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি ব্যাংকুয়েট হল ভাড়ায় ৫০ শতাংশ, এ-লা-কার্ট খাবারের বিলের ওপর ১০ শতাংশ এবং স্পা সেবায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার এনাম আওয়ালের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। এবি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস মো. হাবিবুল মামুন এবং রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের পক্ষে চিফ অপারেটিং অফিসার খালেদ বিন আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং তৌফিক হাসান এবং রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং ইয়াসির মোস্তফা।

সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে এবি ব্যাংকের গ্রাহকরা উন্নতমানের হোটেল সেবা সহজে ও সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন। একই সঙ্গে পর্যটন খাতে ব্যাংক ও হোটেল শিল্পের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে...

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার...

Recent Comments